সাধারণ মানুষের পুষ্টি নিশ্চিতকরণে বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেড

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৩৮
বাংলাদেশের সাধারণ মানুষের খাদ্য ‍ও পুষ্টি চাহিদা পূরণে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করল বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেড। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
মুক্ত বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে সব কিছুই নতুন সম্ভবনাময় এবং দ্রুত পরিবর্তনশীল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নামক দেশটির অর্থনৈতিক চাকায় লেগেছে উন্নয়নের হাওয়া। সহশ্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সাধারণ মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের কোনো বিকল্প নেই। জাতীয় এই প্রয়োজনকে সামনে রেখে মানুষের প্রোটিন সমস্যা সমাধানকল্পে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল ফিড এন্ড ফিশারিজ লিমিটেড প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
 
IMG0
 
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা পরিষদ এর প্রশাসক ডা. এবিএম জাফর উল্লাহ, বেঙ্গল গ্রুপ ও আরটিভি এর ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ও চৌমুহনী পৌরসভা এর মেয়র আকতার হোসেন ফয়সল।