২৪ মার্চ জর্ডানের রাজধানী আম্মানে জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার ক্যাম্পে রিপোর্ট করেছেন ডাক পাওয়া ফুটবলাররা।
অধিনায়ক মামুনুল ইসলামসহ সাময়িক বরখাস্ত হওয়া সাত ফুটবলারকে ছাড়াই কাল রবিবার সকালে বাফুফের কৃত্রিম টার্ফে প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন কোচ গঞ্জালো সানচেজ মোরেনো।
আগামী ৮ মার্চ ঢাকায় ফিলিপাইনের ক্লাব লা সালের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ রয়েছে শেখ জামালের। তাই এই তিন খেলোয়াড় ক্যাম্পে থাকবেন নাকি আবার ক্লাবে চলে যাবেন এ নিয়ে সিদ্ধান্ত হবে কাল রবিবার।
জর্ডান যাওয়ার পথে আগামী ১৮ মার্চ আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ফুটবল দলের সঙ্গে একটি ফিফা আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
