মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:০৬
মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- গাড়ির চালক সজল (২০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার রতন চন্দ্র দাস (২৮) ও কাজল রানী দাস (১৭)। তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। 
 
আহতদের নাম জানা যায়নি। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান জানান, সকালে পাঁচজন প্রাইভেটকারে করে ঢাকা থেকে দাউদকান্দি যাচ্ছিলেন। পথে গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় এলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।