সাভারে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়দানকারী চার প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজার ও উলাইল থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আনিছ (৩০), আলিম (৩৮), সেন্ট (৩৫) ও খবির উদ্দিন (৩২)।
পুলিশ জানায়, আটককৃত চার ভুয়া ডিবি পুলিশ দীর্ঘ দিন ধরে সাভারের উলাইল ও আমিনবাজার এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমিনবাজার থেকে দু’জন ও উলাইল থেকে দু’জনকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হবে।
