সাভারে তিন ভাইয়ের বিরুদ্ধে এক নারী গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বিরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিরুলিয়ার খনিছ নগর এলাকার হানিফ মোল্ল্যার দুই ছেলে সাদ্দাম (২৩) ও রুবেল (২৮)।
পুলিশ জানায়, বিরুলিয়ার কৃষ্ণপুর এলাকার একটি গার্মেন্টসের এক নারী শ্রমিক তিন ভাইয়ের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দেন। পরে ওই নারীর অভিযোগের ভিত্তিতে রাতে তিন ভাইয়ের মধ্যে দু’জনকে কৃষ্ণপুর এলাকার নিজের চায়ের দোকান থেকে আটক করে পুলিশ।
এদিকে ওই নারী শ্রমিক ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে আটক করিয়েছে বলে জানায় অভিযুক্ত পরিবার।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, বিষয়টি ধর্ষণ না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে।
