বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে দুই কেজি ৬০০ গ্রাম গাঁজা ও তিন গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। রবিবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার ফুলদীঘি গ্রামের মৃত সুমোচ উদ্দিন প্রামাণিকের ছেলে তারাজুল ইসলাম ওরফে তারা (৩০) ও শিবগঞ্জ উপজেলার চালুঞ্জাহাট বারকাউনিয়া গ্রামের মৃত মহসীন আলীর ছেলে তোজাম্মেল শেখ (৫০)।
শনিবার এক অভিযানে এ দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে বগুড়া জেলাসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। দু’জনের নামে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
