মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে।
জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের ইনডোরে কর্তব্যরত অবস্থায় একজন চিকিৎসকে লাঞ্ছিত করেন রোগীর স্বজনেরা। এ ঘটনার পর থেকে মুহূর্তে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতির ডাক দেন। এখনও কর্মবিরতি চলছে।
