গাংনীর বাওট গ্রামের চাঞ্চল্যকর শিশু অন্তর হত্যা মামলার অন্যতম আসামি গোলাম মোস্তফাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকেল ৪টার দিকে গাংনী থানার ওসি আকরাম হোসেনের দেয়া তথ্যানুযায়ী রাজবাড়ির পাংশা থানা পুলিশের একটি টিম বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গাংনী থানার একটি টিম বিকেলেই গোলাম মোস্তফাকে আনতে রওনা দিয়েছে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা রাতে বাওট গ্রামের কাফিরুলের ছেলে শিশু অন্তরকে কৌশলে অপহরণ করে স্থানীয় হাই স্কুলের একটি কক্ষে শ্বাসরোধে হত্যা করে সন্ত্রাসী সবুজ। হত্যার পরপরই সবুজ ও তার পিতা গোলাম মোস্তফাসহ বাড়ির সবাই আত্মগোপন করে।
এ ব্যাপারে অন্তরের বাবা কাফিরুল সবুজ ও তার পিতা গোলাম মোস্তফাসহ ৫ জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করে। গোলাম মোস্তফা ওই মামলার ২ নম্বর আসামি।
