যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের কাছে জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতারা।
রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নেতারা এ অভিযোগ করেন। এ সময় তারা পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোর থেকে প্রত্যাহারের দাবি জানান। এছাড়া আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে জেইউজে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সদস্য কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফখরে আলম, সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ্, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, জেইউজের এডহক কমিটির সদস্য সাজেদ রহমান (সাবেক সভাপতি), আমিনুর রহমান মামুন (সাবেক সভাপতি), রিমন খান (সাবেক সভাপতি), এইচ আর তুহিন (সাবেক সাধারণ সম্পাদক), ওহাবুজ্জামান ঝন্টু (সাবেক সাধারণ সম্পাদক), সাকিরুল কবীর রিটন (সাবেক সাধারণ সম্পাদক), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি মনোতোষ বসু, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মুনির, প্রণব দাস ও সমাজের কথার বার্তা সম্পাদক মিলন রহমান।
