বরিশালের উজিরপুর উপজেলার দত্তেরস্বর এলাকায় রবিবার বিকালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন স্থানীয় রাজমিন্ত্রি হাসান (১৮) ও ধামুরা মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তফা (১৭)। দুজনই উত্তর ধামুরা গ্রামের বাসিন্দা।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম পিপিএম জানান, বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তফা পরীক্ষা দিয়ে হাসানের মোটরসাইকেলে শানুহার যাচ্ছিল বলে তাদের পরিবারিক সূত্রে জানা গেছে।
