ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের আনোয়ার খিলা এলাকায় রবিবার ট্রলি চাপায় অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট আলহাজ্ব ডা. আকবর আলী (৭০) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে তিনি মোটরসাইকেলযোগে বওলাকান্দা গ্রামের বাড়ি থেকে ছনকান্দা এলাকার বাসায় ফিরছিলেন। এ সময় ফুলপুর থেকে ভাইটকান্দিগামী একটি ট্রলি তাকে চাপা দেয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মারা যান।
