তিন বছরের বিক্রয়োত্তর সেবা আসুস ল্যাপটপে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৯
এখন থেকে দেশের বাজারে আসুসের প্রো বিজনেস সিরিজের ল্যাপটপে তিন বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
 
আসুস প্রো বিজনেস সিরিজের ল্যাপটপগুলোতে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর রয়েছে।
 
এছাড়াও এসব ল্যাপটপে রয়েছে টি পি এম (ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল) টেকনোলজি, ছয় সেল ব্যাটারি, এক টেরাবাইট হার্ডডিস্ক, সর্বোচ্চ ৮ গিগাবাইট র‍্যামের এসব ল্যাপটপে ডিভিডি রাইটার, চারটি ইউএসবি-৩ পোর্ট, অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড।
 
দেশের বাজারে আসুসের ল্যাপটপ বিপণন করে থাকে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।