মুক্তাগাছায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফতার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৮
ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে। 
 
মুক্তাগাছা থানা পুলিশের বরাত দিয়ে জানা গেছে, রবিবার রাতে পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গন্ধর্বপুর গ্রামের সুরুজ আলী, হাশেম মিয়া এবং বনবাংলা গ্রামের মো. নিলু। 
 
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) মাহবুব জানান, গ্রেফতারকৃতদের আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।