মুক্তাগাছায় ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৯
ময়মনসিংহের মুক্তাগাছায় ঘুমন্ত অবস্থায় আক্কেল আলী (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার নিহতের স্ত্রী খোদেজা খাতুন বাদি হয়ে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। 
 
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুলা ইউনিয়নের চেচুয়া বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার দিবাগত গভীর রাতে আক্কেল আলীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
 
গুরুতর জখম অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুরে তার মৃত্যু হয়।
 
মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
নিহতের স্ত্রী খোদেজা খাতুন সোমবার বাদি হয়ে দুইজন এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে থানায় হত্যার অভিযোগ করেছে।