যশোরের ৯ থানায় অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চলাকালে ৬২ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
যশোর সহকারী পুলিশ সুপার (মুখপাত্র) মীর শাফিন মাহমুদ জানান, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এ সময় ৬৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে কোতয়ালি থানায় ২৯ জন, চৌগাছায় একজন, শার্শায় চারজন, ঝিকরগাছায় ৪ জন, বেনাপোলে ১১ জন, কেশবপুরে চারজন, মণিরামপুরে ৪, অভয়নগরে ৮ ও বাঘারপাড়ায় ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান তিনি।
