দেবিদ্বারে ভোট প্রার্থনায় দ্বারে দ্বারে চেয়ারম্যানপ্রার্থীরা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৪
 
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে ৭০ চেয়ারম্যানপ্রার্থী ও কর্মী সমর্থকরা সকাল থেকে গভীররাত পর্যন্ত ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। পাড়া মহল্লায় চায়ের দোকান হাট-বাজারে চলছে চুলচেড়া বিশ্লেষণ ও বৈঠক।
 
১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদের বিপরীতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ ৭০ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাইয়ে পর প্রতীক বরাদ্দের আগেই চলছে প্রচার-প্রচারণা।
 
IMG0
 
১৩ ইউনিয়নের ৭০ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সুলতানপুর ইউনিয়নে ছয়জন, ধামতি ইউনিয়নে চারজন, ফতেহাবাদ ইউনিয়নে সাতজন, রাজামেহার ইউনিয়নে চারজন, ভানী ইউনিয়নে পাঁচজন, সুবিল ইউনিয়নে ছয়জন, রসুলপুর ইউনিয়নে নয়জন, বরকামতা ইউনিয়নে তিনজন, মোহনপুর ইউনিয়ন তিনজন, বড়শালঘর ইউনিয়নে দুইজন, ইউসুফপুর ইউনিয়নে সাতজন, এলাহাবাদ ইউনিয়নে তিনজন, জাফরগঞ্জ ইউনিয়নে আটজন।
 
IMG1
 
১৩টি ইউনিয়নের সব কটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। কিন্তু ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টি বিএনপি মনোনীত প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেও বড়শালঘর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। এছাড়া ১৩টি ইউনিয়নের মধ্যে একমাত্র ফতেহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে এক নারী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।