কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪০
 
কুলাউড়া সদর হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল থেকে তারা যথারীতি রোগী দেখছেন।
 
সকালে হাসপাতাল চত্ত্বরে প্রস্তাবিত মানববন্ধন কর্মসূচি বাতিল করা হয়েছে, তবে চিকিত্সকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
 
রবিবার সকালে হাসপাতালের কর্মরত চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় চিকিৎসকরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন।
 
রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামছুদ্দোহা পিপিএম জানিয়েছেন।