নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৪
নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনার বড় স্টেশনের কাছে সাতপাই কলোনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে গতকাল রবিবার রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার সকাল ৬টার দিকে নেত্রকোনা পৌঁছায়। পরে ৬টা ৫ মিনিটে সেটি মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে গেলে স্টেশনের কাছেই সাতপাই কলোনিপাড়া এলাকায় ওই নারী রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর কোনও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাছুদুল আলম জানান, নিহত নারীর মৃতদেহ ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।