পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দিল আমিরাত

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০৪

এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানকে ১৩০ রানের টার্গেট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে এই লক্ষ্য দিয়েছে আমিরাত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন শাইমান আনওয়ার। ৪২ বলের এই ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

এরপর মুহাম্মদ উসমান এর ২১ এবং অধিনায়ক আমজাদ জাভেদের অপরাজিত  ২৭ রানের কল্যানে এই পুঁজি পায় আমিরাত।

তবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলে রুহান মুস্তাফাকে (১) হারায় আমিরাত। মোহাম্মদ সামির বলে শাহিদ আফ্রিদির কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তৃতীয় ওভারের চতুর্থ বলে আমিরাতের ব্যাটসম্যান মাহমুদ কলিম এর অফস্ট্যাম্প গুড়িয়ে দেন মোহাম্মদ আমির। কলিমও ১ রানের বেশি করতে পারেননি।

ব্যক্তিগত ৫ রানে মোহাম্মদ শাহজাদকে ফেরান মোহাম্মদ ইরফান। উইকেট রক্ষক সরফরাজ আহমেদকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।