পদ্মা -মেঘনা নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১০:৪২
 
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে দুই মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মত্স্য অধিদফতর। মঙ্গলবার ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
 
মত্স্য অধিদপ্তরের কর্মকর্তা মো. শফিকুর রহমান জানিয়েছেন, চাঁদপুরের মেঘনা নদীর ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে এই এলাকার সব ধরনের জাল দিয়ে মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
 
মাইকিং করে স্থানীয় জেলে ও এলাকাবাসীকে এই বিষয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।