বালুবাহী ট্রলির ধাক্কায় রিকশাচালক নিহত

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১২:১২
 
মুন্সীগঞ্জে বালুবাহী ট্রলির ধাক্কায় সাহাবুদ্দিন (৬৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় তিনজন রিকশা আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- মুফতি সারওয়ার (৪৩), তার মেয়ে রেহনুমা (৭) ও মাদ্রাসা ছাত্রী সাদিকা আক্তার (১৩)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সদর থানার এসআই মো. ফয়সাল জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকায় বালুবাহী একটি ট্রলি পিছন থেকে ব্যাটারীচালিত রিকশাটিকে ধাক্কা দেয়। রিকশাচালক সাহাবুদ্দিন রাস্তার উপর ছিটকে পড়লে ট্রলিটি তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
 
তিনি আরো জানান, ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।