বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের রাস্তায় একটি পিকআপ ভ্যানের নীচে চাপা পড়ে মঙ্গলবার সকালে আবির নামের ৪র্থ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
জানা গেছে, শিশু আবির সকাল সাড়ে আটটার দিকে তার গ্রামের পাকা রাস্তায় খেলা করার সময় বগুড়াগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন পিকআপ ভ্যানটি আটক করে রেখেছে।
