লাকসামে স্কুলছাত্র হত্যা: ওয়ার্কশপ মিস্ত্রি আটক

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৭:১১
লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছোট চাঁদপুর গ্রামের (চুনাতি) মোস্তফা মিয়ার ছেলে ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোহাগ (৮) হত্যার ঘটনায় একই গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে। 
 
আটক হওয়া রমজান আলী রাজু (১২) নামে ওই মিস্ত্রির তথ্য মতে তার কর্মস্থল জংশন এলাকার শামীম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ওই স্কুল ছাত্রের কাছে থাকা মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রাজু একই গ্রামের এনায়েত আলী ফকির। 
 
স্কুলছাত্র নিহতের ঘটনায় আটকৃত রমজান আলী ফকির লাকসাম থানা পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, ঘটনার দিন সন্ধ্যায় তারা দু’জন একত্রে গ্রামের একটি নারকেল গাছে নারকেল পাড়তে যায়। এ সময় মোহাম্মদ হোসেন গাছে উঠতে গিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এরপর হতভম্ভ হয়ে তাকে টেনে ডোবায় ফেলে দিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানায়। তার মা বিষয়টি কাউকে না জানিয়ে পরদিন বিকেলে নিহত মোহম্মদ হোসেনের মাকে নিয়ে খুঁজতে খুঁজতে ওই ডোবার কাছে গিয়ে তার লাশটি দেখতে পায়। পরে লাকসাম থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 
 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকতার হোসেন জানান, আটককৃত রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।