মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ২০টি ইউনিয়নে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে গিলন্ড রংধনু রেস্টুরেন্ট এন্ড রিসোর্টের সেমিনার কক্ষে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়।
হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী হলেন, বাল্লা ইউনিয়নে কাজী রেজা, কাঞ্চনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোশারোফ হোসেন, আজিম নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হান্নান মৃধা, ধুলসুরা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, চালা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, গালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শফিক বিশ্বাস, বয়রা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহিদুর রহমামন তুষার, বলড়া ইউনিয়নে তারিকুল ইসলাম খান, সুতালড়ি ইউনিয়নে ফিরোজ খান। রামকৃষ্ণপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন মিয়া, গোপিনাথপুর ইউনিয়নে আব্দুল কুদ্দুস, হারুকান্দি ইউনিয়নে মো. সেলিম মিয়া।
অপরদিকে দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন- চকমিরপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আজিজুল হক মন্টু, চরকাটারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাচামারা ইউনিয়নে মো. আনিসুর রহমান, বাঘুটিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. গোলাম ইয়াসিন, জিয়নপুর ইউনিয়নে আ ন ম হেনা মিয়া, খলসি ইউনিয়নে সাখাওয়াত জাহাঙ্গীর সেনা, কলিয়া ইউনিয়নে মো. ফরিদুল ইসলাম ও ধামশ্বর ইউনিয়নে মো. আলেক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নু।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়ন সহ-সভাপতি মোখসেদুর রহমান, সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া ফরিদ, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা।
