নাটোরে নির্যাতিত নারীদের সহায়তা কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৮:৩৯
নাটোরে এই প্রথম সমাজের অবহেলিত ও নির্যাতিত নারীদের জন্য জেলা পর্যায়ে বিশেষ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই কেন্দ্রর উদ্বোধন করেন পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী। এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন, নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম ও নারী নেত্রী নাসিমা বানু লেখা।