ভাঙ্গুড়ায় ইয়াবার চালান উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৬, ২৩:৪৭
মঙ্গলবার রাত সাড়ে দশটায় ভাঙ্গুড়া মহিলা কলেজ গেটের সামনে বেচা-কেনার সময় পুলিশ একটি ইয়াবার চালান উদ্ধার করেছে। এসময় বিক্রেতা পুলিশ কনষ্টেবল গোলাম সরওয়ারসহ ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সদস্য সরওয়ার (৩৫) ভাঙ্গুড়া খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী ইদ্রিস আলীর পুত্র বলে জানা গেছে। সরওয়ার রাজশাহী জেলার তানোর থানায় কনষ্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। আটক অপর দু’জনের মধ্যে একজনের নাম শুভ (১৮)। সে রাজশাহী বাঘমারা থানার বাসিন্দা। অন্য জনের নাম তরিকুল(২৬)। সে রাজশাহী তানোর থানার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সহস্রাধিক ইয়াবার চালান নিয়ে আটক ব্যক্তিরা রাতে মহিলা কলেজের সামনে অপেক্ষা করছিল। স্থানীয় কয়েকজন যুবক আটশ পিস ইয়াবা  কেনা-বেচার খবর জানতে পারে। তারা পুলিশে খবর দিলে ভাঙ্গুড়া থানার ওসি আবু জাফর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। তাদের কাছে থেকে অবশিষ্ট ২শ ই্য়াবা উদ্ধার করা হয়।
ওসি আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদক  দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।