আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাঁকানো প্রথম অধিনায়ক ধোনি

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৯:৩৫
প্রথম অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য অর্জনের পর এবার নতুন এ মাইলফলক স্পর্শ করলেন ভারতের সিমিত ওভারের এ অধিনায়ক।
 
ঢাকায় চলমান এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ম্যাচে মিলিন্দা সিরিবর্দেনের বলে ছক্কা হাকান ধোনি। আর এর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে ২০০ ছক্কা হাকানোর মাইলফলকও স্পর্শ করেন তিনি। নিজের ৩১৫তম ইনিংসে এ রেকর্ড গড়েন তিনি।
 
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ১৭১ ছক্কা হাকানোর তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।