আরাফাত সানির দ্বিতীয় আঘাত

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:২৮
জিতলেই ফাইনাল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
 শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারে ২ উইকেটে ১৬ রান তুলেছে পাকিস্তান।
 
শুরুতেই খুররাম মঞ্জুরকে ফেরান আল-আমিন।আউট হওয়ার আগে ৭ বলে ১ রান করেন খুররাম।এদিকে শারজিল খান ৮ বলে ১০ রান করে আউট হন। শারজিল খানকে বোল্ড করেন আরাফাত সানি।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।
 
পাকিস্তানের সম্ভাব্য একাদশ : ১. শারজিল খান ২. মোহাম্মদ হাফিজ ৩. খুররাম মঞ্জুর ৪. উমর আকমল ৫. শোয়েব মালিক ৬. শহিদ আফ্রিদি ৭. সরফরাজ আহমেদ ৮. মোহাম্মদ সামি ৯. মোহাম্মদ আমির ১০. মোহাম্মদ নাওয়াজ ১১. মোহাম্মদ ইরফান।