৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২২:৩৫
জিতলেই ফাইনাল। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এশিয়া কাপে পাকিস্তানের দেয়া ১২৯ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।
 
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৮৮ রান।
 
মোহম্মাদ আমিরের বলে ৬ মেরে রানের সূচনা করেন তামিম ইকবাল। কিন্তু তিনি এই রানকে বেশি দূর টেনে নিতে পারেননি।    মোহম্মাদ ইরফানের বলে তিনি আউট হন। তার আগে ৪ বলে তিনি ৭ রান করেন। আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১৫ বলে ১৪ রান করেন সাব্বির রহমান।  সৌম্য সরকার ৪৮ বলে ৪৮ রান করে আমিরের বলে আউট হন। মুসফিক ১৫ বলে ১২ রান করে আউট হন।
 
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান ১২৯ রান সংগ্রহ করে।বাংলাদেশের জয়ের জন্য দরকার ১৩০ রান।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নুরুল হাসান সোহান ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. আবু হায়দার
১১. তাসকিন আহমেদ।