কোল্ড স্টোন ক্রেমারি এখন ঢাকায়

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:৫২
 
দেশের প্রথম সারির ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড অলিভ ট্রি ফুডস ঢাকায় নিয়ে এলো নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘কোল্ড স্টোন ক্রেমারি’। বিশ্বের ২৭টি দেশে ১৩০০’র বেশি স্টোর আছে এই প্রিমিয়াম আইসক্রিম ব্র্যান্ডটির।
 
বিশ্বজুড়ে কোল্ড স্টোন ক্রেমারি ‘মেড ফ্রেশ ডেইলি’- আইসক্রিম ক্রিয়েশনস, সুপার রিচ ক্রিম সিগনেচার ক্রিয়েশনস, শেকস এবং স্মুদিস এর মাধ্যমে সুপরিচিত।
 
সম্প্রতি চার হাজার স্কয়ার ফিট জায়গা নিয়ে গুলশান এভিনিউতে উদ্বোধন হয়ে গেল কোল্ড স্টোন ক্রেমারির। এসময় উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বেসির ডেপুটি চিফ অব মিশন মি. ডেভিড মেয়ালে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ইন্টারন্যাশনাল অপারেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট কাহালা ব্র্যান্ডস, মি. এডি জিমেনজ, অলিভ ট্রি ফুডস লিমিটেডের চেয়ারম্যান মি. এহসানুল হাবিব এবং এমডি মি. শেখ আফতাব আহমেদ প্রমুখ।
 
কোল্ড স্টোন ক্রেমারির সিগনেচার ক্রিয়েশনস থিমে ছিল আকর্ষণীয় ফ্যাশন শো। এছাড়া ফ্ল্যাশ মব, লাইভ মিউজিক মাতিয়ে রাখে সবাইকে। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল কাপ, কোন এবং ওয়াফল বোল ভরা মুখরোচক আইসক্রিম।