প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এর আগে কখনোই ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা সফর করেননি।
গত মাসে পাকিস্তানের বন্দর ও শিপিংমন্ত্রী কামরান মাইকেল ও ধর্মমন্ত্রী সরদার ইউসুফ ভ্যাটিকানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকে পোপকে সফরের আমন্ত্রণ জানান। কামরান মাইকেল পাকিস্তানি মন্ত্রিসভার একমাত্র খ্রিষ্টান সদস্য।
কর্মকর্তারা জানিয়েছেন, পোপ পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের জন্য সুবিধাজনক সময়ে সফরের দিন-ক্ষণ ঠিক করা হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও রাষ্ট্রপতি মামনুন হোসেনের সঙ্গে পোপ সাক্ষাত করবেন। সেই সঙ্গে একটি চার্চ পরিদর্শন করে সংখ্যালঘু খ্রিষ্টানদের উদ্দেশ্যেও ভাষণ দিবেন পোপ। সূত্র: এনডিটিভি
