অ্যাপলের পাশে দাঁড়াল গুগল, অ্যামাজন, ই বে

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৭:২৪
আইফোনের লক খোলা নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা— এফবিআইয়ের সঙ্গে আইনি লড়াইয়ে অ্যাপলের পাশে দাঁড়িয়েছে ই বে, গুগল এবং অ্যামাজন। এর আগে টুইটার এবং এয়ার বিএনবি অ্যাপলকে তাদের সমর্থন জানিয়েছিল।
 
সান বার্নার্দিনোতে সন্ত্রাসী হামলা চালানো সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোনের লক খুলতে অ্যাপলের সহযোগিতা চেয়ে আদালতে আবেদন করেছিল এফবিআই। এফবিআইয়ের এই দাবিকে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন বলে আদালতে পাল্টা আবেদন জানায় অ্যাপল।
 
আদালত এফবিআইয়ের পক্ষে নির্দেশ দিলেও ইতোমধ্যেই এর বিরুদ্ধে আপিল করেছে অ্যাপল। বিষয়টি নিয়ে এরকম পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে অনেক মার্কিন নাগরিক এবং কিছু অনলাইন প্রতিষ্ঠান অ্যাপলকে তাদের সমর্থন জানিয়েছে। অপরদিকে সন্ত্রাসী হামলায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এফবিআইয়ের পক্ষে অবস্থান নিয়েছে। সূত্র: বিবিসি