অনুশীলনে সাকিবের চোট

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:২৮
রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে কঠোর অনুশীলনে ব্যস্ত দুই দলই। কিন্তু সেই অনুশীলনেই চোট পেয়েছেন দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
 
শুক্রবার ব্যাটিং অনুশীলনের সময় কুচকিতে টান পড়ায় মাঠ ছাড়েন তিনি। তবে তার চোট বড় রকম নয় বলেই জানা গেছে। সাকিব যদি ফাইনাল না খেলতে পারেন, তা হবে বড় দুঃসংবাদই। তবে শনিবার অনুশীলনে আবারও চোট পেয়েছেন একই জায়গাতে। এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও ফাইনালে তিনি নামতে পারবেন বলেই আশা করা হচ্ছে।