চোট পেলেও শঙ্কামুক্ত সাকিব

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:২৮
রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে চোট পান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শঙ্কা দেখা দিয়েছিল মাঠে নামা নিয়ে। তবে সাকিব শঙ্কামুক্ত এবং ফাইনালে খেলতে পারবেন বলে জানালেন চিকিৎসক।
 
শুক্রবার ব্যাটিং অনুশীলনের সময় কুচকিতে টান পড়ায় মাঠ ছাড়েন সাকিব। শনিবার অনুশীলনে আবারও একই জায়গায় চোট পান। এজন্যই তৈরি হয়েছিল সংশয়। তবে সব শঙ্কা দূর করে ভারতের বিপক্ষে ব্যাট-বলে মাতাতে প্রস্তুত বিশ্বসেরা এই অলরাউন্ডার।