জিতলে অসম্ভব ভালো লাগবে: মাশরাফি

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২০:৩৯
এশিয়া কাপ উত্তেজনায় ভাসছে পুরো দেশ। রবিবার ভারতের বিপক্ষে জয় দেখার আশায় ১৬ কোটি মানুষ। কিন্তু যার কাঁধের উপর সবচেয়ে বেশি চাপ, সেই মাশরাফিই যেন কিছুটা নির্লিপ্ত।
 
শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, জিতলে অসম্ভব ভালো লাগবে।  তবে হেরে গেলেও দেশের ক্রিকেটের যে খুব একটা ক্ষতি হবে না।
 
মাশরাফি বলেন, ‘জিতলে ভালো, না জিতলে কিছুই না। আমি এটাই বিশ্বাস করি। এমন নয় যে বাংলাদেশ ক্রিকেট এখানেই থেমে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটের অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এই টুর্নামেন্ট খুব ভালো একটি বার্তা দিয়েছে যে, টি-টোয়েন্টিতেও আমরা এগিয়ে যাচ্ছি। ফাইনাল জিতলে অসম্ভব ভালো লাগবে। কিন্তু না জিতলে কিছুই না। আমরা ঠিকই সামনের দিকে এগিয়ে যাব এবং ভালো করব।’
 
তবে রবিবার নিশ্চিতভাবেই মাশরাফিদের কাছে একটি জয়ের আশায় তাকিয়ে থাকবে পুরো দেশ।