পলাতক অবস্থায় দু্বার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন মেক্সিকান মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এমনটাই জানালেন গুজম্যানের মেয়ে রোসা আইলা গুজম্যান।
ক্যালিফোর্নিয়ায় বসবাস করা রোসা বলেন, পলাতক থাকা অবস্থাতেই তার বাবা দুইবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন এবং হলিউড তারকা শন পেনের সঙ্গে দেখা করেছেন।
তবে ঠিক কবে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানান তিনি। তিনি বলেন, ‘আমার বাবা তার উকিলকে নিয়ে টাকা জম করেন। এই সময়ে তিনি দুইবার আমাদের বাড়িতে আসেন।’
কিন্তু কিভাবে এত বড় একজন আসামি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হলেন সে ব্যাপারে কিছু বলেন তিনি রোসা।
