এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে শুভকামনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট। রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভকামনা জানান তিনি।
এছাড়া দূতাবাসের ফেসবুক পেজে একটি ভিডিওয়ের মাধ্যমেও শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনালে খেলছে। পুরো বাংলাদেশ এই ম্যাচের জন্য অপেক্ষা করছে এবং আশা করছে মাশরাফি ও তার দল আবার গর্জে উঠবে। আর এই উৎসব উপলক্ষ্যে টাইগারদের শুভকামনা জানিয়েছে রাষ্ট্রদূত বার্নিকাট ও দূতাবাসের স্টাফরা।
