ঢাক-ঢোল, ভুভুজেলার শব্দ আর উল্লাসধ্বনিতে প্রকম্পিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা। সেখানে একসঙ্গে খেলা দেখতে জড়ো হচ্ছেন শত শত ক্রিকেটপ্রেমী। ওই এলাকায় বসানো হয়েছে বড় পর্দা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা থেকে খেলা দেখতে টিএসসি আসছেন অনেকে। বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে, মাথায় লাল-সবুজের পতাকা বেঁধে বিজয়-আনন্দ উদযাপন করার আশায় এসেছেন সবাই।
টিএসসি এলাকায় গিয়ে দেখা যায়, দুপুরের পর থেকেই দর্শক সমাগম বাড়তে শুরু করেছে। টিকেট না পেয়ে ক্রিকেটপ্রেমীরা টিএসসি এলাকায় ভির করছেন। বাংলাদেশ এশিয়া কাপে চ্যাস্পিয়ন হবে এ আশায় করছেন সবাই। শিক্ষার্থীরাও যেন মেতেছেন বিজয়োল্লাসে।
টিএসসি এলাকা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর টিভিকক্ষেও ভিড় করছেন শিক্ষার্থীরা।
টিএসসি এলাকা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের হলগুলোর টিভিকক্ষেও ভিড় করছেন শিক্ষার্থীরা।
