রবিবার এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা থাকলেও ভারী বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বৃষ্টি অনেকটাই কমে এসেছে এবং পানি নিষ্কাশন শুরু হয়েছে।
প্রথমে হালকা বৃষ্টি শুরু হলেও পরে বৃষ্টির গতি বাড়ে এবং ঝড় শুরু হয়। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়। খেলা মাঠে না গড়ালে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।সে আরো বলা হয়, দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
