বৃষ্টি থেমে গেছে, মাঠ পর্যবেক্ষণ সাড়ে আটটায়

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২০:২৬

মিরপুরে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি থেমে গেছে। রবিবার রাত সড়ে  আটটায় মাঠ পর্যবেক্ষণে যাবে ম্যাচ অফিসিয়ালরা। বেশ কিছু সময় ধরে পানি নিষ্কাশন চলছে। তবে ১০টা ৪০ মিনিটের আগে খেলা শুরু না হলে দু’দলই চ্যাম্পিয়ন হবে বলে জানা যায়।

সাড়ে আটটার পরে খেলা শুরু হলে ম্যাচের ওভার কমে যাবে। এবং এর আগে শুরু হলে কোনোরকম ওভার কাটা যাবে না।

 

রবিবার বিকেলে প্রথমে হালকা বৃষ্টি শুরু হলেও পরে সন্ধ্যায় বৃষ্টির গতি বাড়ে এবং ঝড় শুরু হয়। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়। খেলা মাঠে না গড়ালে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।