মিরপুরে স্টেডিয়াম এলাকায় বৃষ্টি থেমেছে বেশ কিছুক্ষণ আগে। পানি নিষ্কাশনও প্রায় শেষ পর্যায়ে। মাঠ পর্যবেক্ষণে নেমেছেন ম্যাচ অফিসিয়ালরা।
তবে ১০টা ৪০ মিনিটের আগে খেলা শুরু না হলে দু’দলই চ্যাম্পিয়ন হবে বলে জানা যায়। সাড়ে আটটার পরে খেলা শুরু হলে ম্যাচের ওভার কমে যাবে। এবং এর আগে শুরু হলে কোনোরকম ওভার কাটা যাবে না।
রবিবার বিকেলে প্রথমে হালকা বৃষ্টি শুরু হলেও পরে সন্ধ্যায় বৃষ্টির গতি বাড়ে এবং ঝড় শুরু হয়। বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে তাই দেখা দিয়েছে সংশয়। খেলা মাঠে না গড়ালে দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
