রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা গতকাল শেষ হয়েছে। তবে যাবতীয় অফার নিয়ে জনপ্রিয় ই-কমার্স পোর্টাল বাগডুম ডট কমে (www.bagdoom.com) আগামী বুধবার পর্যন্ত চলছে এ মেলা। মেলায় প্রদর্শিত সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে পোর্টালটিতে। থাকছে মূল্যছাড়সহ নানা অফারও।
ভার্চুয়াল এ মেলা আয়োজন নিয়ে আইসিটি এক্সপোর উদ্বোধনী দিনে আইসিটি বিভাগের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাগডুম ডট কম। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন। বেসিস সভাপতি শামীম আহসান, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, বাগডুম ডট কমের প্রধান কারিগরি কর্মকর্তা মনোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
