সাজঘরে সৌম্য

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২১:৫৫

দলীয় ২৭ রানেই প্যাভিলিয়নে ফিরলেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে আশিস নেহরার বলে আউট হন তিনি। লং অনে তার ক্যাচ ধরেন পান্ডিয়া। 

এর আগে এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। রবিবার টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বাংলাদেশ দলের একাদশে দুটো পরিবর্তন এসেছে। একাদশে জায়গা হয়নি মোহাম্মদ মিঠুন ও আরফাত সানির। তাদের জায়গায় দলে ফিরেছেন আবু হায়দার রনি ও নাসির হোসেন। এবার এশিয়া কাপে দু জনেরই প্রথম ম্যাচ ফাইনাল।