সৌম্য সরকারের পর অল্প সময়ের মধ্যেই আউট হলেন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৩০ রানে বুমরার বলে এলবিডব্লিউ হন তিনি। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারিতে ১৪ রান করেন তামিম।
এর আগে দলীয় ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে আশিস নেহরার বলে আউট হন তিনি। লং অনে তার ক্যাচ ধরেন পান্ডিয়া।
রবিবার এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
