দ্রুত বিদায় নিলেন মুশফিক ও মাশরাফি

আপডেট : ০৬ মার্চ ২০১৬, ২২:৪৬

ক্রিজে নেমে বেশিক্ষণ থাকতে পারলেন না মুশফিকুর রহিম ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যক্তিগত ৪ রানে রান আউটের শিকার হন মুশফিকুর রহিম। আর মাশরাফি আউট হন শূন্য রানেই। ব্যাট করতে নেমে প্রথম বলেই জাদেজার বলে বিরাট কোহলির তালুবন্দি হন তিনি। ক্রিজে রয়েছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।

 

বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ৯১ রান। 

 

ব্যক্তিগত ২১ রানে আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। দলীয় ৬৪ রানের  মাথায় আশ্বিনের বলে বুমরাহর তালুবন্দী হন সাকিব। আউট হওয়ার আগে ৩ চারে ১৬ বলে ২১ রান করেন তিনি।

 

এর আগে ৭ ওভার ৪ বলেই ৫৪ রান করে বাংলাদেশ। রবিবার এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে এই রান করে। শুরুতে দলীয় ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে আশিস নেহরার বলে আউট হন তিনি। লং অনে তার ক্যাচ ধরেন পান্ডিয়া।

 

সৌম্য সরকারের পর অল্প সময়ের মধ্যেই আউট হন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৩০ রানে বুমরার বলে এলবিডব্লিউ হন তিনি। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারিতে ১৪ রান করেন তামিম।