শিখর ধাওয়ানকে ফেরাল তাসকিন

আপডেট : ০৭ মার্চ ২০১৬, ০০:০৫

ভয়ঙ্কর হয়ে ওঠা শিখর ধাওয়ানকে আউট করলেন তাসকিন আহমেদ। আউট করার আগে ৪৪ বলে ৬০ রান করেন তিনি। তার ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও একটি ছয়।

এর আগে বাংলাদেশের দেয়া ১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। আঘাত হানলেন বাংলাদেশি পেসার আল-আমিন। দলীয় ৫ রানে ওপেনার রোহিত শর্মাকে সাজঘরে ফেরান টুর্নামেন্টে সেরা বোলার। ব্যক্তিগত এক রানেই স্লিপে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। তবে এরপর অনেকক্ষণ কোনো উইকেট হারায়নি ভারত।

শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতকে ১২১ রানের টার্গেট দেয় বাংলাদেশ। মাহমুদুল্লাহর ১৩ বলে ঝড়ো ৩৩ রানের ইনিংসের উপর ভর করেই এই সংগ্রহ পায় টাইগাররা। ৭ ওভার ৪ বলেই ৫৪ রান করলেও রানের গতি কিছুটা স্থির হয়ে যায়। ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে এই রান করে। শুরুতে দলীয় ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে আশিস নেহরার বলে আউট হন তিনি। লং অনে তার ক্যাচ ধরেন পান্ডিয়া।
 
সৌম্য সরকারের পর অল্প সময়ের মধ্যেই আউট হন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৩০ রানে বুমরার বলে এলবিডব্লিউ হন তিনি। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারিতে ১৪ রান করেন তামিম। ক্রিজে নেমে বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিক ও অধিনায়ক মাশরাফিও। ব্যক্তিগত ৪ রানে রান আউটের শিকার হন মুশফিকুর রহিম।
 
আর মাশরাফি আউট হন শূন্য রানেই। ব্যাট করতে নেমে প্রথম বলেই জাদেজার বলে বিরাট কোহলির তালুবন্দি হন তিনি। ক্রিজে রয়েছেন সাব্বির রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ।
 
ব্যক্তিগত ২১ রানে আউট হয়ে গেলেন সাকিব আল হাসান। দলীয় ৬৪ রানের  মাথায় আশ্বিনের বলে বুমরাহর তালুবন্দী হন সাকিব। আউট হওয়ার আগে ৩ চারে ১৬ বলে ২১ রান করেন তিনি।