সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সোমবার শুরু থেকে ঢাকার শেয়ারবাজারে লেনদেন চলছে। প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ৫ পয়েন্ট।
তবে নিম্নমুখী আছে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এ বাজারটিতে সিএসইএক্স সূচক কমেছে ৫ পয়েন্ট।
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ টাকা।
লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৩টি, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৬৬টি।
