মঙ্গলবারই শুরু হচ্ছে টি-টোয়েন্টি শ্রেষ্ঠত্বের আসর। ভারতে বসতে যাচ্ছে বিশ্বকাপ। সে উদ্দেশ্যে ইতোমধ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেটে দল। তবে চূড়ান্ত পর্বে অংশ নিতে হলে বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে টাইগারদের।
বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৯ মার্চ, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১১ ও ১৩ মার্চ যথাক্রমে আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে নামবেন মাশরাফিরা। টাইগারদের এই তিনটি ম্যাচই হবে ধর্মশালায়।
তবে মূল পর্বে ভারতের ইডেন গার্ডেনস, ব্যাঙ্গালুরু, মুম্বাই ও ধর্মশালা'সহ মোট ৮টি ভেন্যুতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ৩৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপা অভিযান।
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বাছাইপর্বের সময়সূচি
৯ মার্চ: বাংলাদেশ-নেদারল্যান্ডস (ধর্মশালা, বিকাল ৩.৩০ মিনিট)
১১ মার্চ: বাংলাদেশ-আয়ারল্যান্ড (ধর্মশালা, রাত ৮টা)
১৩ মার্চ: বাংলাদেশ-ওমান (ধর্মশালা, রাত ৮টা)
বাংলাদেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলে
১৬ মার্চ: পাকিস্তান-বাংলাদেশ (ইডেন গার্ডেনস, বিকাল ৩.৩০ মিনিট)
২১ মার্চ: অস্ট্রেলিয়া-বাংলাদেশ (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২৩ মার্চ: ভারত-বাংলাদেশ (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২৬ মার্চ: নিউজিল্যান্ড-বাংলাদেশ (ইডেন গার্ডেনস, ৩.৩০ মিনিট)
