আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরইমধ্যে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন এই পেসার।
ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে চোটে পড়েন মালিঙ্গা। এরপর আর কোন ম্যাচে খেলতে পারেননি তিনি।
তবে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি শ্রীলঙ্কান বোর্ড। এর আগে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব দিয়েছিলেন মালিঙ্গা। তার হাত ধরেই প্রথম শিরোপাও জিতেছিল দলটি।
শেষ পর্যন্ত যদি মালিঙ্গা অধিনায়কের পদে না থাকেন, তবে নেই দায়িত্ব উঠতে পারে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে।
