দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ এবার ভোক্তাদের জন্য বিভিন্ন স্বাদের দই নিয়ে এসেছে। টক, মিষ্টি ও কম ক্যালরিযুক্ত এ তিন ধরনের দই এখন বাজারে পাওয়া যাচ্ছে। সোমবার এক অনুষ্ঠানে ঢাকায় প্রাণ-আরএফএল সেন্টারে প্রতিষ্ঠানটির পরিচালক ইলিয়াস মৃধা পণ্যটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান বলেন, সম্পূর্ণ দুধের এ দই হাতের সংস্পর্শ ছাড়াই এফএফএস প্যাকেজিং মেশিনে তৈরি হচ্ছে। ফলে এটি সূর্যালোক, তাপ, বায়ু ও দুষিত হওয়া থেকে দইকে রক্ষা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, প্রাণ ডেইরির বিপণন প্রধান মোল্লা ওমর শরীফ উপস্থিত ছিলেন।
